Dark Mode
Wednesday, 01 July 2026
ePaper   
Logo
ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা জেলা পুলিশের মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিলব্যারাক পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন দিকনির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আরাফাতুল ইসলাম এই পর্যালোচনা সভাটি সঞ্চালনা করেন। সভায় গত এক মাসে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে জেলা পুলিশের চলমান অভিযান ও আইন প্রয়োগকারী কৌশলগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার আওতাধীন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা (আইসি) উপস্থিত ছিলেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধের হার নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকল ইউনিট প্রধানকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!