Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
তামিলনাড়ুতে হাসপাতালে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭

তামিলনাড়ুতে হাসপাতালে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।

জানা যায়, অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী এবং একজন শিশু। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। তারও আগে ২০১৮ সালে একই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল। এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন আতঙ্ক।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!