Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
ঢাবি’র শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন ১ নভেম্বর

ঢাবি’র শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন ১ নভেম্বর

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ নভেম্বর ২০২১ সোমবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অবশ্যই কোভিড ১৯-এর দুই ডোজ টিকা গ্রহণের সনদপত্র থাকতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এই উৎসব আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি, মনিটরিং কমিটি, অতিথি অভ্যর্থনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!