টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তিন প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের পৌর শহরে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় খাটি ইন্দুটি দই ঘরকে ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা ভাত-খিচুরি পাশাপাশি রাখার দায়ে ১০০০০ টাকা, শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে ফ্রিজে বাসি খাবার ও নিষিদ্ধ কেউরা জল রাখার দায়ে ২০০০০ টাকা এবং গোপাল মিষ্টান্ন ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে ঘি রাখা ও দই এ মেয়াদ টেম্পারিং করার দায়ে ৭০০০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

