জুলাই সনদ ঘোষণাপত্র ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের সময় নির্ধারনকে 'ইতিবাচক' বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
শনিবার(৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে।
এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তা ইতিবাচক। তবে, তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি করেন এনপিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান তিনি। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজ খবর নেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশ গড়ার জন্য জীবন দিয়েছেন। তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদেরা দেশের স্বার্থে জীবন দিয়েছেন, তাই আমাদেরও দল-মতের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

