Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
জাতির জনকের সমাধিতে বিএনসিসি’র পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধা নিবেদন

জাতির জনকের সমাধিতে বিএনসিসি’র পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনসিসি সুন্দরবন রিজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল হাসান মাহমুদ, পিএসসি।

আরো উল্লেখ্য যে, বিএনসিসির সুন্দরবন রিজিমেন্ট বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে দিনব্যাপী আলোচনা,চলচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজতের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট, মেজর মোঃ ওমর ফারুক,খুলনা ফ্লোটিলার (এক্স), পিসিজিএমএস,বিএন ফ্লোটিলা কমান্ডার, লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল এবং বিএনসিসির অফিসার ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!