চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সড়ক বিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের অক্ট্রয়মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দপ্তরটির পক্ষ থেকে ফলদ-বনজসহ অনান্য গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহদী খান, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আলী, মো. রবিউল ইসলাম, আব্দুল অজিজ ও দুরুল হোদাসহ অন্যরা।
বৃক্ষরোপন শেষে নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, আষাঢ় মাস চলছে। আর এই মাসে বৃক্ষরোপন করা অনান্য সময়ের তুলনায় অনেক উত্তম। যার কারণে আমরা বৃক্ষরোপন করেছি। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপপ্রবাহের ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। আমরা যদি সবাই মিলে বৃক্ষরোপন করি তাহলে অনেক পরিমাণে তাপপ্রবাহ কমে আসবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

