গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোলাম রব্বানী
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি কাজ করতে চান। সামাজিক কিংবা রাজনৈতিক—সব ক্ষেত্রেই তিনি এলাকার মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় এলাকার সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

