Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
কিশোরগঞ্জের পাকুন্দিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড-২০০ টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড-২০০ টাকা জরিমানা

 
এ জেড আল মুজাহিদ , কিশোরগঞ্জ 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামে এক শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়েছে।
 
গত রোববার (২৭ এপ্রিল) পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।কারাদণ্ডপ্রাপ্ত আবদুল হালিম উপজেলার চকদিঘা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মো. আবদুল হালিম প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় শিক্ষকরা তাকে আটক করেন।পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!