Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান : ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ  আটক ৩৪

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান : ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ আটক ৩৪

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বৃহস্পতিবার ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক করা হয়।

শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে, তারিখ বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে, চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শক এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মুচলেকা নিয়ে মালিক পক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়।

অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!