ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী অ্যালামনাই-এর ১ম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
বিনোদন ডেস্ক:
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী (আইএমএ) আ্যালামনাইয়ের মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। "ভ্রাতৃত্ব ও সামুদ্রিক উৎকর্ষ উদযাপনে আগত অতিথিবৃন্দ ও প্রাক্তন ক্যাডেটদের সম্মিলিত অংশগ্রহনই ছিলো এই মিলনমেলার মুল লক্ষ্য।
১০ জানুয়ারি শনিবার আন্তর্জাতিক মেরিটাইম একাডেমী (আইএমএ) ক্যাম্পাস পুবাইল গাজীপুরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন হক অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমএর কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, এফএনআই, ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন শুভ্রত কুমার সাহা এবং বিএমটিআই-এর প্রিন্সিপাল ক্যাপ্টেন হাবিবুর রহমান খানসহ সামুদ্রিক খাতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি আন্তর্জাতিক মেরিটাইম একাডেমির গৌরবময় অর্জন উদযাপনের পাশাপাশি প্রাক্তন ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে তোলে। প্রধান অতিথি এমদাদুল হক চৌধুরী ও বিশিষ্ট অতিথিবৃন্দ হক অ্যান্ড সন্স লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন জি এম কাদরী, সহকারী নির্বাহী পরিচালক ক্যাপ্টেন শামীম পারভেজ এবং আইএমএর কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, এফএনআই প্রমুখ সকলেই মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রাক্তন ক্যাডেটদের পাশাপাশি চলমান ব্যাচের ক্যাডেটদের অনুপ্রাণিত করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সামুদ্রিক সম্প্রদায়ের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইবনে হারুন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ ইবনে মিজান, কোষাধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকী এবং প্রাক্তন ক্যাডেট শাফায়েত বিন আহমেদ তাঁদের বক্তব্যে ঐক্য, সহযোগিতা ও অ্যালামনাইদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আইএমএ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজন সৌহার্দ্য অংশগ্রহনকারী সকলের জন্য অনন্য কিছু স্মরণীয় মুহূর্তে ভরপুর ছিল। সর্বোপরি এটি আন্তর্জাতিক মেরিটাইম একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য একটি অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আ্যালামনাই এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সফল করার জন্য তারা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

