ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
২৩ মে লেনদেন চলবে পুঁজিবাজারে

২৩ মে লেনদেন চলবে পুঁজিবাজারে

 নিজস্ব প্রতিনিধি 

কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন শনিবার (২৩ মে) হলেও পুঁজিবাজারে লেনদেন চালু রাখার কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার ব্যাংক খোলা থাকায় পুঁজিবাজারেও লেনদেন চলবে।”

 

এদিন লেনদেন চলবে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংক ও পুঁজিবাজার সাত দিন বন্ধ থাকবে; ছুটি শেষে খুলবে ১ জুন।

ছুটির আগে শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) ব্যাংকের সব শাখা খোলা থাকবে; লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। এ সময় পুঁজিবাজারের লেনদেনও চলবে সাধারণ নিয়মে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন