ডার্ক মোড
Tuesday, 11 August 2026
ePaper   
Logo
বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি

দেশের তিন জেলার তিনটি গ্রামকে আধুনিকায়ণের লক্ষে পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামকে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগষ্ট) দুপুরে বোচাগঞ্জ উপজেলার নাফানগর টেকনিক্যাল কলেজ মাঠে বাংলাদেশ পরিকল্পনা কমিশিনের বাস্তবায়নে ও দিনাজপুর জেলা প্রশাসন এবং বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এসডিজি গ্রামের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসী শিশু কন্যা আরতী মুর্মু, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো, মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান, সহকারী কমিশনার (ভুমি) মো. সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম. সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন