ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
বেতাগী প্রেসক্লাবের সংবাদ কর্মিদের শুভেচ্ছায় সিক্ত পৌর মেয়র

বেতাগী প্রেসক্লাবের সংবাদ কর্মিদের শুভেচ্ছায় সিক্ত পৌর মেয়র


বেতাগী (বরগুনা) প্রতিনিধি


বেতাগী প্রেসক্লাবের সাবেক সহকর্মিদের শুভেচ্ছায় সিক্ত হয়েছে বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির । টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহাস্পতিবার (৭ জানুয়ারি ) বেলা দেরটায় মেয়রের কার্যালয় আনুষ্ঠানিকভাবে এ স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে তার সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি এড. আব্দুল মোতালেব মিয়া, প্যানেল মেয়র হাদীসুর রহমান পান্না, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন শামীম সিকদার, যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী, মো: মহসীন খান, সদস্য আকন্দ শফিকুল ইসলাম, অলি আহম্মেদ, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, দৈনিক যুগান্তরের দক্ষিন প্রতিনিধি নিপু রানী দাস, উপজেলা উদিচী শিল্পী গোষ্ঠির সভাপতি দিপক কুমার গুহ উপস্থিত ছিলেন।

 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন