বেগমগঞ্জে চু'রি, ডা'কা'তি ও মা'দ'ক প্রতিরোধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বি চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং অপরাধ রোধকল্পে এক বিশেষ মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এবং বেগমগঞ্জ মডেল থানার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কায়েসুর রহমান। বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি)সামসুজ্জামান,বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম
অনুষ্ঠানে বক্তারা এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

