জর্ডানে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট
অনলাইন ডেস্ক
জর্ডানে তিনজনের দেহে ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল-মামলাকা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল-হাওয়ারি বলেছেন, এমন তিনজনের দেহে ভারতীয় ওই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যারা কখনও ভারত সফর করেননি। খবর রয়টার্সের।
এ কারণেই তারা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বলে জানান। এদের মধ্যে দুজন আম্মানের এবং একজন জারকা শহরের বাসিন্দা। জর্ডানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১২ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৮ হাজার ৮৭১ জন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

