ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
লালমনিরহাটে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

মোঃ লাভলু শেখ, লালমনিরহাট 
 
লালমনিরহাটে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
১ জুন রোববার সকাল ১০ টায় সরকারি শিশু পরিবার ( বালিকা)  লালমনিরহাট এর  সমাজ সেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) " সম্পর্কে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  উপ পরিচালক সমাজ সেবা লালমনিরহাট এর মুহাম্মদ মতিয়ার রহমান,  মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, সমাজ সেবা অফিসার মোঃ মতিউর রহমান শেখ, সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ রাসেল হোসেন,  সহকারী উপপরিচালক সমাজ সেবা লালমনিরহাট মোঃ সামিউল ও পরিসংখ্যান অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন  লালমনিরহাটের সদস্য সচিব মোঃ হামিদুর রহমান, সাংবাদিক লাভলু শেখ, মামুনুর রশীদ মিটু, সমাজকর্মী মোঃ জামাল হোসেন,  নজির সংস্থার প্রতিনিধি নার্গিস বেগম, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি ধনেশ্বর রবিদাস ও কুমার শিল্পের প্রতিনিধি  প্রদীপ কুমার রায়। অনলাইনে যুক্ত হয়েছিল, সমাজ সেবা রংপুর বিভাগীয় প্রধান জিলুফা আক্তার। সেমিনারে অংশগ্রহণ করেছে,সরকারি - বেসরকারি কর্মকর্তা, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, নাপিতের প্রতিনিধি, কুমার এর প্রতিনিধি, তাঁত শিল্পের প্রতিনিধি,  বেত ও বাঁশ শিল্পের প্রতিনিধি। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন