ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
রোববার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস

রোববার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস

অনলাইন ডেস্ক

 

আগামীকাল রবিবার পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাস জানায়, রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপলাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য এ সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ ও শাখা প্রধানদের ঈদের ছুটি বাতিল করেছে তিতাস গ্যাস। কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলে এক আদেশে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন