ডার্ক মোড
Monday, 29 June 2026
ePaper   
Logo
রাজস্থলীতে নতুন বর্ষবরণ উদযাপন উপলক্ষে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীতে নতুন বর্ষবরণ উদযাপন উপলক্ষে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা প্রদান

মোঃ সুমন খান রাজস্থলী

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার খাগড়াছড়ি পাড়ার যুব-যুবতী কর্তৃক আয়োজিত মাহাত্ম সাংগ্রাই জল উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন আর্থিক সহায়তা প্রদান করেছে।

প্রাপ্ত আবেদনপত্রের প্রেক্ষিতে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আবীর আনুষ্ঠানিকভাবে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ উদ্যোগে খাগড়াছড়ি পাড়ার যুব সদস্যরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাপ্তাই জোনের এ ধরনের সহযোগিতাকে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য,মাহাত্ম সাংগ্রাই জল উৎসব পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে থাকে।
রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণে এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে জনগণের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন