ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট,  বাংলাদেশি পণ্যসহ আটক ২২

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২

 

কক্সবাজার প্রতিনিধি
মায়ানমারে পাচারকালে  বুধবার বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ  কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন