ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
বাউফলের তেঁতুলিয়া নদীতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

বাউফলের তেঁতুলিয়া নদীতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীর তীরে অজ্ঞাত এক বৃদ্ধার (৭৫) লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল ৯ নং ওয়ার্ড খানকা বাজারের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা দুপুর ১২ টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা বিকাল সাড়ে৪ টার সময় লাশ উদ্ধার করেন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়ের বলেন,সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন