পাথরঘাটায় গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ
পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ দুই কারবারিকে আটক করেছে।
আজ ০২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশ কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুড়তল খাল সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা, ০১ টি প্লাটিনা মোটরসাইকেল, মাদক পরিমাপের কাজে ব্যবহৃত ০১ টি ডিজিটাল ওয়েট মেশিন ও নগদ ২৮৬০ টাকা সহ ওই দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে মোঃ ইলিয়াস হোসেন দুলু (২৫), ও একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের মোঃ হাবিব মোল্লার ছেলে মোঃ রেজাউল (২০)।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

