ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২,  আহত ১০

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

 মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি

 পদ্মা সেতুর ২ নং পিলার বরাবর মুন্সীগঞ্জ অংশের মাওয়ামুখী লেনে সড়ক দুর্ঘটনায় রাকিব সরদার (৫৪) ও মো. হারুন অর রশিদ(৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। রাকবি ঘটনাস্থলে ও হারুন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হওয়া ইমাদ পরিবহনের একটি দ্রুত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত রাকিব সরদার বরিশালের আগুলঝড়া থানা বেলুহাট এলাকার হোসেন সরদারের পুত্র। এবয় মো. হারুনুর রশিদে বাড়ি বড়িমালের বাকেরগঞ্জ । আহতরা হলেন, গোপালগঞ্জের বাসিন্দা মিলটন (২৫), খুলনা জেলার বাসি›া- আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ ও আরিফুল শেখসহ ১০জন। এ তথ্য নিশ্চিত করেছে পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. জাকির হোসেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, নিহত ও আহতরা বাসযাত্রী। তাদের বেশিরভাগই বাসের সামনের অংশে বসেছিলেন। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, জাজিরা থেকে ড্রামে তেল বোঝাই করে ট্রাকটি মাওয়ার পথে আসছিলো। এসময় ২নং পিয়ারের কাছে পৌছালে হঠাৎ ট্রাকটি বিকল অথবা বন্ধ হয়ে যায়। এসময় একই লেনে থাকা ইমাদ পরিবহের বাসটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় ট্রাকটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনে অংশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হয় বেশ কয়েকজন। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতরে মধ্য থেকে ৮ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে মৃত্যু হয় আরও একজনের। পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি রাতে পদ্মা সেতু থেকে সরিয়ে নিয়ে আটক করা হয়েছে। বাস থেকে সুস্থ অবস্থায় উদ্ধারকৃত অন্য যাত্রীদের জেলা গোয়ে›া পুলিশ (ডিবি), ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি সংস্থার গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে। এ দুর্ঘটনায় আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন