ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

 টেকনাফ প্রতিনিধি 

টেকনাফে বৃহস্পতিবার  প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ  কোস্ট গার্ড।

বৃহস্পতিবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১ টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন