ডার্ক মোড
Saturday, 15 August 2026
ePaper   
Logo
জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না: র‍্যাব-৮ ও ১১-এর যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না: র‍্যাব-৮ ও ১১-এর যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাসুদ রানা, বরিশাল অফিস
জাতীয় পরিচয়পত্রের নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুর।


র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়:
গ্রেফতারকৃত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু, পিতা- মৃত আবুল কাশেম, সাং- বানারীপাড়া ধারালিয়া, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর কাফরুল থানার মামলা নং- ৫৭(৮)১৫ এবং বিশেষ মামলা নং- ২২৪/১৫, ধারা- ১৯(১) টেবিলের ১(খ)/৯(ক) ক্রমিক/১৯(৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার পর থেকে আসামী গ্রেফতার এড়াতে চতুরতার সাথে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে এবং নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন, যা বরিশাল জেলার বানারীপাড়া থানায় কার্যকর করার জন্য প্রেরিত হয়েছিল।

আভিযানিক সাফল্য:
র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি এবং সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা নজরদারী ও আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে র‍্যাব-৮ ও র‍্যাব-১১-এর আভিযানিক দল আসামী মনিরুজ্জামান টিটুর অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন