ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি আখতারুজ্জামান, সম্পাদক মোশাররফ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেন।
বুধবার রাতে ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি মাহমুদ আলম নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি দৈনিক এদিনের ছাতক প্রতিনিধি নুর উদ্দিন ও দৈনিক আমার সংবাদের ছাতক প্রতিনিধি মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের চেতনার ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক সংগ্রামের ছাতক প্রতিনিধি লুৎফুর রহমান শাওন, দপ্তর সম্পাদক দৈনিক সুনাম কণ্ঠের ছাতক প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনকণ্ঠের ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক মাতৃজগতের ছাতক প্রতিনিধি আশফাকুর রহমান ছায়েম এবং ধর্মবিষয়ক সম্পাদক দৈনিক জনতার জমিনের ছাতক প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমদ।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রভাত বেলার ছাতক প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি তাজিদুল ইসলাম এবং দৈনিক আমার সকালের ছাতক প্রতিনিধি জামরুল ইসলাম রেজা।
নবগঠিত কমিটির নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে কাজ করাই হবে তাঁদের অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা সাংবাদিক সমাজ, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

