কথা
কথা
আফরোজা পারভীন
------------
কথা দিয়েই ভালোবাসা
ভুবন মধুময়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।
কথার মাঝেই যায়যে বোঝা
আপন এবং পর,
কথা দিয়েই আত্মীয়তা
কথায় ভাঙ্গে ঘর।
কথায় সম্পর্ক ধ্বংস
কথায় সৃষ্টি হয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।
কথার কারণ মামলা-হামলা
হিংসা-বিদ্বেষ,
কথা দিয়েই বড় হওয়া
কথাই নিঃশেষ।
লাভ-লোকসান যত কিছু
কথার মাঝেই হয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।
কথার মাঝেই কষ্ট আছে
কথার মাঝেই সুখ,
কথা দিয়েই ভরিয়ে দেয়া
যায় মানুষের বুক।
মধুর কথায় এসো আমরা
বিশ্ব করি জয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

