ডার্ক মোড
Friday, 21 August 2026
ePaper   
Logo
এমপি বিলকিস ইসলামের বিরুদ্ধে পরিবারতন্ত্র, ও স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-

এমপি বিলকিস ইসলামের বিরুদ্ধে পরিবারতন্ত্র, ও স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্নার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের শুমারিসহ সরকারি বিভিন্ন দপ্তরে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কিশোরগঞ্জ স্টেডিয়াম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কিশোরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঝর্ণার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে নেতাকর্মীরা, মহিলা এমপির অপশাসন বন্ধ করতে হবে,মহিলা এমপির পরিবারতন্ত্র মানি না, মানব না,ফ্যামিলি কার্ডে অনিয়ম মানি না, মানব না,নিয়োগ পরীক্ষায় অনিয়ম মানি না, মানব না,নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-প্রশাসন জবাব চাই এবং ‘অবিলম্বে ভুয়া নিয়োগ বাতিল করতে হবেসহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বিলু, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহআলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে যুবদলের সহ-সভাপতি আলমগীর হোসেন বলেন, মহিলা এমপি সকল দপ্তরে অপশাসন শুরু করেছেন। ত্যাগী কর্মীদের সঙ্গে এই পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।
বক্তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ থেকে আগামী রোববার দুপুর ১২টায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃহৎ পরিসরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমপি বিলকিস ইসলামের বিরুদ্ধে পরিবারতন্ত্র, ও স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন