Dark Mode
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটির কনফারেন্স

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটির কনফারেন্স

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রোবটিক্স এন্ড আইওটি তিন দিনের ন্যাশনাল কনফারেন্স ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগ এর আয়োজন করে।

ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। কনফারেন্সে দু’টি সেশনে ঢাকা বিশ^বিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগি অধ্যাপকড. শামীম আহম্মেদ দেওয়ান, ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া প্রমুখ ব্যক্তিবর্গ প্রবন্ধ উপস্থাপনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ব্র্যাক নেট লি: জেনারেল ম্যানেজার মোকাররম হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাড়াও শেখ হাসিনা বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ^বিদ্যালয়ের টিম অংশ গ্রহণ করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!