Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
মিরপুরে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

মিরপুরে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য এডিস মশার লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ (শনিবার) এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে মিরপুর-১ এর ওয়াসা ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করতে হবে। কারও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

এর আগে মো. আতিকুল ইসলাম এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই পরিষ্কার-পরিছন্নতার মাধ্যমে সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!