Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
মামুনুল হককে জিজ্ঞাসাবাদে ২৪ দিনের রিমান্ড আবেদন পুলিশের

মামুনুল হককে জিজ্ঞাসাবাদে ২৪ দিনের রিমান্ড আবেদন পুলিশের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা সহিংসতা ও ধর্ষণসহ পৃথক তিনটি মামলা ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার সোনারগাঁও থানার দায়ের করা ঝর্ণার মামলায় ১০ দিনের, রয়েল রিসোর্ট কাণ্ডে ৭ দিনের ও উপজেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলায় ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিনসহ মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!