মাদারীপুরে ডাকাতির অস্ত্র মামলায় সাজা প্রদান ৬
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার হওয়া মামলায় ছয় জন আসামিকে সোমবার দুপুরে সাজা প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশিয় তৈরী পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহা. রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২৯ জুন চার্যশীট প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত ৬ আসামিকে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মো. রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২), রুবেলকে ১২ বছর কারাদন্ড, বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজির ছেলে সাদ্দাম গাজি (২৫), মো. মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২০), হাচেন বেপারীর ছেলে আমির অরফে কালা আমির বেপারী (৪৫), রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে ৮ বছর করে কারাদন্ড প্রদান করেন । রায়ের সময় রুবেল ফকির ও ওসমান ফকির অনুপস্থিত ছিলেন। বাকি চার জন আদালতে উপস্থিত ছিলেন।
মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে অস্ত্র আইনে এজাহার রুজু করা হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক জনাবা লায়লাতুল ফেরদৌস ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

