মাদক পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে একটি ভিআইপি মাদক পার্টি থেকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের ওই প্রমোদতরী থেকে মাদকসহ শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে আরও ৯ জনকেও আটক করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা। আরিয়ানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী ‘কর্ডেলিয়া’ নামের বিলাসবহুল ওই প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। দুজন নারীসহ ফ্যাশন জগতের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।
প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশের দাবি, ওই পার্টিতে অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কোকেন, হাশিস, এমডিএম-এর মতো নিষিদ্ধ মাদক। এ বিষয়ে শাহরুখপুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সংশ্লিষ্টরা।
এদিকে আরিয়ান খান জানান, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনও প্রবেশ মূল্য দিতে হয়নি। জানা গেছে ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লাখ টাকা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

