মাটিরাঙ্গায় মনির হোসেন নামে এক যুবকের আত্মহত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পলাশপুর নামক এলাকায় মো: মনির হোসেন (২৫)নামে এক যুবক গলায় ফাস লাগিয়ে আত্বহত্যা করেছে।
শুক্রবার(২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড পলাশপুরের উওরপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো: মনির হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ২নংওয়ার্ডের ইসলামপুরের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। সে তিন বছরের এক কন্যা সন্তানের জনক।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, মনির হোসেন পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। সে খেদাছড়ার ৪নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার আব্দুল খলিলের ভাড়ায় গাড়ীটি চালাতেন - যাহার নাম্বার (চট্রমেট্রো-হ-২০৭১০১) গত কিছুদিন পূর্বে মাটিরাঙ্গাপৌরসভার ২নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে মো: হাসান মনিরের কাছ থেকে ছয়হাজার টাকায় মোটরসাইকেলটি ভাড়ায় নিয়ে কক্সবাজার যান দুইদিনের জন্য। তিনদিন হয়ে যাওয়ার পরও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় হাসানকে ফোন করা হলে সে জানায় ব্যবসায় করার সময় সেখানকার এক ব্যবসায়ী তার কাছে কিছু টাকা পাওনা রয়েছে। সে জন্যই মোটরসাইকেলটি আটক করেছে। এখন ২৫ হাজার টাকা দিলে মোটরসাইকেলটি নিয়ে আসা যাবে।
অপরদিকে মোটরসাইকেল মালিক মনিরকে চাপ সৃষ্টি করায় সে মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। মনিরের পিতা ও শশুরের নিকট টাকা চাইলে তারা অপারকতা প্রকাশ করায় রাগে ক্ষোভে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে স্হানীয়রা।
মনিরের শশুর জানান, দুপুরে বাসায় এসেও সে খাবার খায়নি। মনখারাপ ছিলো তার, বিকাল বেলায় তাকে রুম থেকে ডেকে আনতে আমার ছোট মেয়েকে পাঠালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়।অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায়।এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্হায় রয়েছে। দ্রুত উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ ওসি তৌফিকুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

