ডার্ক মোড
Saturday, 20 June 2026
ePaper   
Logo
পুঠিয়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক তিন

পুঠিয়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক তিন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার রাত্রিতে তাদেরকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)। পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন