Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
নারায়ণগঞ্জে হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পন্ড করতে ককটেল বিস্ফোরণ সহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বদিউজ্জামান।

পরে গুরুতর অবস্থায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আসামি আব্দুল কাদিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!