Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
দৌলতদিয়ায় যানজটে আটকা পরা ট্রাকে চাঁদাবাজি

দৌলতদিয়ায় যানজটে আটকা পরা ট্রাকে চাঁদাবাজি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেশের ব্যাস্ততম নৌরুট গুলোর মধ্যে একটি। একদিকে শিমুলিয়া কাঁঠাল বাড়ি নৌরুট বন্ধ অন্য দিকে ঘাটে পদ্মায় প্রবল স্রোতের কারনে গাড়ি পারাপারে ৪০/৫০ মিনিট সময় বেশি লাগার কারনে ঘাটে প্রতিদিন যানজট একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে আর এই সুযোগে কিছু দালাল চক্র তাদের আখের গোছানোর কাজে লেগে পরেছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় পন্যবাহী ট্রাকে চাঁদাবাজির দায়ে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত মধ্য রাতে ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে পণ্যবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৪৪৮) এর চালক সাতক্ষীরা এলাকার মো. আমিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিন প্রামানিকের ছেলে আমানত প্রামানিক (৩২), নুরু মন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. ফিরোজ প্রামানিক (২২) এবং সাত্তার মেম্বার পাড়ার সামাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাক চালক আমিরুল ইসলাম ২৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ট্রাকে কাঁচা মরিচ লোড করে সঙ্গীয় হেলপার মো. জাহাঙ্গীর গাজীসহ সাতক্ষীরা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১টার দিকে দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থানে হোসেন মন্ডল পাড়া গ্রাম গামী রাস্তার মাথায় মহাসড়কে সৃষ্ট যানজটে আটকা পড়েন।

এসময় আটক আসামীরা ৬/৭ জন সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে তার ট্রাকের সামনে এসে সাড়ে ৪হাজার টাকা চাঁদাদাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে আসামীরা তাকে ও তার হেলপারকে গাড়ি থেকে নামিয়ে কিল ঘুষি মারিয়া এবং লাঠি সোটা দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এসময় তাদের ভয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ৩ জনকে আটক করে এবং অজ্ঞাত নামা আরো ৬/৭ জন তাদেরকে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক ৩জনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!