Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
ঢাবি ক্লাবের বার্ষিক সাঃ সভা অনুষ্ঠিত

ঢাবি ক্লাবের বার্ষিক সাঃ সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা রোববার (৩০ জুন ২০২৪) ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২০২৫ সেশনের জন্য ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান সভাপতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের বিদায়ী সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত ২০২৩-২০২৪ সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্লাবের নতুন সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী কমিটির সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ভাষা আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব জড়িয়ে আছে।

স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন এই ক্লাব আমাদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এই ক্লাব এদেশের জ্ঞান-বিজ্ঞান চর্চা, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির চালিকা শক্তি হিসেবেও ভূমিকা রেখে চলেছে। বিনোদন প্রদানের পাশাপাশি ক্রীড়া ও শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা এবং জ্ঞান আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সুনামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্লাবের নবসজ্জিত ব্যায়ামাগার এবং নবনির্মিত ওয়াক-ওয়ে উদ্বোধন করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!