জয়পুরহাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২
জয়পুরহাট প্রতনিধি
জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলি হাজিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাইম হোসেন (২৪) ও পাইকরদাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ বেলাল (৩৮) কে খঞ্জনপুর বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

