Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
জলঢাকায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

জলঢাকায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ,প্রানী সম্পদ কর্মকর্তা সুমী বেগম, পৌর সচিব আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার কবির, প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং অধিকতর জনমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। জনসম্পৃক্ততার মাধ্যমে প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!