গুম হওয়ার নয় বছর পর ইলিয়াসকে নিয়ে যা বললেন: মিজা আব্বাস
অনলাইন প্রতিবেদক
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হওয়ার নয় বছর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন তথ্য দিলেন। ইলিয়াস আলীর গুমের পেছনে দলের ভিতরে থাকা কয়েকজন নেতাকে দুষলেন তিনি।
ওইসব নেতার নাম উল্লেখ না করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের ভিতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে গতকাল বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনী, ঢাকার উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাইয়ুম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগ্?বিতন্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাঁকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, দলে এখনো রয়ে গেছে।
যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না। ইলিয়াস আলী গুমের খবর ওই দিন রাত দেড়টা থেকে পৌনে ২টায় পেয়েছিলেন জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘গুমের সংবাদ পাওয়ার পর পরিচিত যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান ইলিয়াস আলীকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে পুলিশ কর্তকর্তাদের সামনে তাঁকে নেওয়া হলো সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি।
এ খবর আপনারা কেউ জানেন না। পুলিশের গাড়িতে যে কজন কর্মকর্তা ছিলেন তাঁদের আজও পাওয়া যায়নি। যেমন ইলিয়াস আলীর চালককেও পাওয়া যায়নি। তাহলে এ কাজটা করল কে?’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার গুম করেনি। তাহলে গুমটা করল কে? এ সরকারের কাছে এটা আমি জানতে চাই। একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেলেন দেশের অভ্যন্তর থেকে। আমাদের একজন নেতা সালাহউদ্দিনকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেওয়া হলো। আমাদের কত ছেলেকে গুম করে দেওয়া হলো, বুঝলাম এ সরকার করেনি তাহলে করল কারা? যারা করল তাদের কি বিচার হতে পারে না? যারা করেছে তারা এ দেশের স্বাধীনতা চায়নি? তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব দেশে থাকতে দেবে না।’
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

