Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
ক্রীড়া-শিল্প-সংস্কৃতির উৎকর্ষে মডার্ন পাইথিয়ান গেমস

ক্রীড়া-শিল্প-সংস্কৃতির উৎকর্ষে মডার্ন পাইথিয়ান গেমস

নিজস্ব প্রতিনিধি

একটি অলাভজনক, অরাজনৈতিক, অ-ধর্মীয় এবং অ-সাম্প্রদায়িক সংগঠন হিসেবে ক্রস-ডিসিপ্লিনারি এবং ক্রস-সাংস্কৃতিকভাবে কাজ করছে মডার্ণ পাইথিয়ান গেমস। জাতি, ধর্ম, লিঙ্গ, জনসংখ্যা নির্বিশেষে সব মানুষকে সেবা করার মানসেই বিশ্বব্যাপী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাইথিয়ান মুভমেন্ট।

এ মুভমেন্ট’র মূল লক্ষ্য প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, শিল্পকলা এবং নৈপুণ্যের সৌহার্দ্যপূর্ণ চেতনা ও আন্ত:জাতিগত এবং আন্ত:সাংস্কৃতিক সম্প্রীতিকে উন্নীত করা।

এছাড়া সব বয়সের ক্রীড়াসহ সব ধরণের সংস্কৃতিতে আগ্রহী লোকদের একত্রিত করে উন্নয়নশীল শিল্প, কারুশিল্প, যোগাযোগের ফর্ম এবং ফর্ম্যাটগুলোকে উৎসাহিত করা এ মুভমেন্ট’র উদ্দেশ্য।

সরকার, গণসংস্থা, পুনরুজ্জীবন গোষ্ঠী, সিএসআর অংশীদারিত্ব এবং সংশ্লিষ্টদের সাথে কাজ করা শিল্পী এবং শিল্প বাস্তুতন্ত্রের ব্যক্তিদের জন্য লাভজনক কর্মসংস্থানের বিকল্প পথ অন্বেষণ এবং ব্যবস্থার জন্যও কাজ করছে মডার্ণ পাইথিয়ন গেমস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের কলা ও লোকজ সংস্কৃতির অধ্যয়ন, উন্নয়ন বা উদ্ভাবন পরিচালনা এবং অংশগ্রহণকারী, প্রতিযোগী, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং পাইথিয়ান গেমস এবং পাইথিয়ান মুভমেন্ট ইকোসিস্টেমের সাথে জড়িত শৈল্পিক পেশাদারীত্বের পাশাপাশি অংশীদারিত্বের জন্য পুরস্কার ও উৎসাহ প্রদানেও কাজ করছে বৈশ্বিক এ প্রতিষ্ঠান।

এরই অংশ হিসেবে মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশ’র উদ্যোগে চলছে নানামুখী কার্যক্রম। গেল শনিবার ঢাকায় হয়ে গেল ঈদ ও পহেলা বৈশাখোত্তর পুনর্মিলনী।

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ও একাডেমিক চেয়ার ড. মুনাওয়ার হোসেন কাজমী। বিশেষ অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেডের সভাপতি মো. নাসির উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন মডার্ণ পাইথিয়ান গেমস বাংলাদেশের উপদেষ্টা এসকে রেজাউল ইসলাম পিএইচডি।

অনুষ্ঠানের এক পর্যায়ে অনলাইনে যুক্ত হয়ে শুভকামনা জানান মডার্ণ পাইথিয়ান গেমস’র প্রতিষ্ঠাতা বিজের্দার গোয়েল।

আনন্দঘন এ আয়োজনে অংশ নেন পাইথিয়ন গেমস বাংলাদেশ’র মিডিয়া ও কমিউনিকেশন পরিচালক আনোয়ার হক, ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, সংস্কৃতি বিষয়ক পরিচালক উদয় হাকিম, প্রিন্স রিয়াদ, ড. নীলিমা শীল, শিউলি বালা, সোনিয়া হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা-শিল্পকলা জগতের বিশিষ্টজনরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!