ঈশ্বরদীতে ক্যান্সার রোগী লাইলা আনজুমান বানু যা বললেন
টিএ পান্না, ভ্রাম্যমান প্রতিনিধি (ঈশ্বরদী)
ঈশ^রদী পাতিলাখালী গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে মৃত্যু পথযাত্রী লাইলা আনজুমান বানু (৩৫) বর্তমানে স্বামী-সন্তান এবং পিতামাতাহীন অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হতাশ হয়ে পড়েছেন।
বেঁচে থাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সার রোগের চিকিৎসা করানোর মত সাহায্য না পেয়ে অবশেষে সাংবাদিকদের স্বরনাপণ্য হয়েছেন। তিনি সোমবার সকালে ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে অনুরোধ করে বলেন,আমি অসহায় এতিম একজন নারী। আমার স্বামী-সন্তান,পিতা,মাতা, ভাই নেই যারা আমাকে চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন। আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
তিনি বলেন,গত প্রায় ছয়মাস থেকে খাদ্য নালীতে মরনব্যাধি ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ইতিমধ্যে ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসকসহ গ্রীণ লাইফের ডাক্তার তৌহিদুল আলম ও ইবনেসিনার ফেরদৌস আলমের চিকিৎসা গ্রহণ করেছেন মোছা: লাইলা আনজুমান বানু । তাতেও তেমন কোন ফলাফল হচ্ছেনা জানিয়ে তিনি ঈশ^রদীসহ দেশ-বিদের্শে মানব হিতৈশী বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে চিকিৎসার জন্য সাহায্য চান। এসময় তার একমাত্র ছোটবোন দিলরুবা উপস্থিত ছিলেন। তিনিও সহোদর বোনকে বাঁচাতে কান্না জড়িত কন্ঠে সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেন। সাহায্য পাঠানোর জন্য মোবাইল বিকাশ নম্বর-০১৭৯৭-৩৫৫৮৮৬।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

