সাঘাটায় ১২ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গত রবিবার উপজেলা পরিষদ মিলনাতনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে দলদলিয়ায় সম্মুখযুদ্ধে ১২ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (সাঘাটা-ফুলছড়ি ১১নং সেক্টর) ও সাবেক জেলা ডেপুটি কমান্ডার আলহাজ্ব শামছুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, অগ্রণী ব্যাংক ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। উল্লেখ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া ত্রিমোহনী নামকস্থানে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১২জন শহীদ হন।
এই দিন উপলক্ষে প্রতি বছর তাদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান তার বক্তব্য বলেন ২৪ অক্টোবর দলদলিয়াতে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে বীরমুক্তিযোদ্ধাগণের সম্মুখযুদ্ধে ১২জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হন আগামী বছর থেকে ২৪ অক্টোবর এই ১২জন বীরমুক্তিযোদ্ধাগণের স্থায়ী ঠিকানা ও ওই দিনের যুদ্ধের ঘটনা সংক্রান্ত লিফলেট তৈরী করে প্রতি বছর ২৪শে অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রত্যেক শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস শিক্ষক এই লিফলেট পড়ে শুনাবেন। এতে করে প্রজন্ম ছাত্র-ছাত্রীরা বীরমুক্তিযোদ্ধাদের গৌরবময় কৃতিত্বের কথা স্মরণ রাখবে। যা পরবর্তী প্রজন্মরা অনুসরন করে চলবে।

