ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
নাটোরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা

নাটোরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া থানায় নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দুটি পৃথত মামলা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এজেন্টকে মারধর এবং বিএনপির দলীয় কর্মসূচিতে নেতাদের মারধরের অভিযোগে দুইটি মামলা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নাটোরের সিংড়া উপজেলার বিএনপি ও যুবদলের দুই নেতা বাদী হয়ে মামলা দুটি করেন। উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সাবেক এই প্রতিমন্ত্রীকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় পলক সহ ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অপর মামলটি করেন রামানন্দ খাজুরা ইউনিয়নের স্থারীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এ মামলাতেও প্রধান আসামি করা হয়েছে তাকে। এতে পলক ছাড়াও ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এ ছাড়াও দুই মামলায় আসামি করা হয়েছে রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেনকে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৈগ্রাম এলাকায় ৩০/৪০ জন দেশীয় ও আগ্নেয়াঅস্ত্রসহ মোটরসাইকেল এবং ভ্যানযোগে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। বাদীর একটি মোবাইলফোন ছিনতাই করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। মামলা করলে প্রাণনাশেরও হুমকি দেয় আসামিরা।

অপর মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকায় অবস্থায় বাদোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারধর, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল হোসেন। পরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে বিবাদীকে রক্তাক্ত করে আসামিরা।

সিংড়া থানার ওসি আবুল কালাম মামলা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আটক হয়। বর্তমানে পুলিশের দায়েরকৃত মামলায় পলক রিমান্ডে রয়েছেন। সোমবার রাতে প্রথমবারের মত নিজ এলাকায় পলকের নামে দুটি মামলা দায়ের করা হলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন