ডার্ক মোড
Saturday, 20 June 2026
ePaper   
Logo
নওগাঁর মান্দায়  নাশকতা মামলায়  আ.লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। 
 রোববার  (০১ জুন ) সন্ধ্যা ৬ টার সময় ওসি মুনসুর রহমানের নেতৃত্বে  ডেভিল হান্ট  অভিযান পরিচালনায় বিশেষ টিম এস আই সাহিদুল ইসলাম ও এ এস আই মিজানুর রহমানসহ পাঁচ সদস্য মিলে চকগোপাল স্কুল  সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ  গ্রামের উত্তর পাড়ার মৃত আসমত আলির ছেলে সাইফুল ইসলাম (৪৫)। তিনি  মান্দা উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী ও আওয়ামীলীগ প্যানেল থেকে নির্বাচিত মেম্বার।
 
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন