ডার্ক মোড
Friday, 19 June 2026
ePaper   
Logo
অবরোধের সমর্থনে জয়পুরহাটে ছাত্রদলের ঝটিকা মশাল মিছিল

অবরোধের সমর্থনে জয়পুরহাটে ছাত্রদলের ঝটিকা মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জয়পুরহাটে একটি ঝটিকা মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর জেলা সদরের জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় মশাল মিছিল বের করে তারা।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসানসহ অন্যান্যরা।

এ সময় তারা দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন