Dark Mode
Wednesday, 01 July 2026
ePaper   
Logo
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধ  সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের আহত- ৪ 

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধ  সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের আহত- ৪ 

 
এম রেজাউল ইসলাম, নওগাঁ
 
নওগাঁর মান্দায় জমি নিয়ে  পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মাজেদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে আব্দুল মাজেদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার স্ত্রী ফারজানা আক্তার বৃষ্টি, মা সকিনা বেগম (৪৭) ও ছোট ভাই জহুরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ ঘটনায় হোসেনপুর গ্রামের মজর উদ্দিন সরদারের ছেলে মিজানুর রহমান (৩৫), মৃত বজর সরদারের ছেলে আজাদ আলী (৫৫), তজের আলী (৫৮), নওশাদ আলী (৪০), মিজানুর রহমানের স্ত্রী মনিশা আক্তারসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট পাঁচজন আহত হন বলে জানা গেছে।
 
বাদী আব্দুল মাজেদ বলেন, “হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার স্ত্রীর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।”
 
অন্যদিকে অভিযুক্ত পক্ষের আজাদ আলী দাবি করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে তাদের জমিতে পাকা রাস্তা নির্মাণ ও নতুন দরজা স্থাপনের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এতে বাধা দিলে প্রতিপক্ষ তাদের মারধর করে। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
 
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!