Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
   চৌমুহনীতে সহিংসতা গ্রেফতার ৬, রিমান্ডে ৩ আসামী

  চৌমুহনীতে সহিংসতা গ্রেফতার ৬, রিমান্ডে ৩ আসামী

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ও মন্ডপে হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বেগমগঞ্জ ও কবিরহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১১ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পূজা মন্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় জড়িত আরো ৬ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, জালাল উদ্দিন জুয়েল (১৯), মো.বেলাল হোসেন (৫৫) মো. হেলাল (২৫) বাহারুল আলম সুমন (৪২) মো.আরিফ (২১) ও মো.আব্দুর রহিম (৪০)।

পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম আরো জানান, বেগমগঞ্জ থানায় গত ১৮ অক্টোবর দায়েরকৃত মামলার তিন আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যেককে ৩দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে নোয়াখালীর অতিরিক্ত চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালত। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো, সোহরাব হোসেন (৩৩) হারুনুর রশীদ (৪৫) মো.মনু (৩৩)।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!