৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩জানুয়ারী) বেলা এগারটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ
বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনের এক পর্যায় এর সাথে একাত্মতা প্রকাশ করেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ডা: সুলতান আহমদ।সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার সন্বয়ক আব্দুস সোবাহানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন,মুখ্য সন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো: ইলিয়াছ, মো: নওশের আলী সহ বিভিন্ন
দপ্তরের সরকারি কর্মচারীরা।এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন
কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্ত এখনো ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে
আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

